বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে প্রতিদিনই রাশিয়া ও ইউক্রেনের অনেক সেনা মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের  হাতে রাশিয়ার ৭৯০ সেনা নিহত হয়েছেন। এ খবর দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান। খবর বিবিসি। 

দেশটির সামরিক বাহিনীর তথ্যমতে, এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৪৫ হাজার সেনা নিহত হয়েছে। তবে এর আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিল, যুদ্ধে ১ লাখ ৮৮ হাজার সেনার মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধে বাখমুতসহ অন্যান্য শহরে রাশিয়ার ৯০টি হামলাকে প্রতিহত করেছে ইউক্রেনের সেনাদল।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর হচ্ছে শুক্রবার। এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। চলছে হামলা আর পাল্টা হামলা। ২৪ ফেব্রুয়ারি বড় আকারে রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এ যুদ্ধ আরও এক বছর ধরে চলবে। আর জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধে কখনো বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া। 

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit