মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

যে উপায়ে দাঁতের হলুদভাব দূর হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : লেবু

প্রতিদিন ব্রাশ করার পরে দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষতে থাকুন। এতে যে শুধু আপনার দাঁত পরিষ্কার হবে তা নয় বরং দাঁতের রংও ফিরবে।

লবণ


কলার খোসা
কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘোষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটে যায়। তবে কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর অবশ্যই হলকা গরম জল দিয়ে ভালো করে কুলকুচি করে নিতে হবে। দিনে দু’বার কলার খোসা নিয়ে ৫ মিনিট ধরে দাঁতে ঘষুন। ৭ দিনের মধ্যে আপনি আপনার দাঁতের রঙে পরিবর্তন দেখতে পাবেন।

তুলসী পাতা

তুলসী পাতা দাঁতের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। বেশি করে তুলসি পাতা নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। পাতাগুলো একেবারে শুকিয়ে গেলে সেগুলোকে গুঁড়া করে যে কোনো টুথপেস্ট মিশিয়ে নিয়মিত ব্রাশ করলে দাঁতের হলুদ ভাব একেবারে চলে যায়। সেই সঙ্গে দাঁতে বিভিন্ন রোগের প্রকোপও হ্রাস পায়।

বেকিং সোডা

দাঁত সাদা করার আরও একটি পদ্ধতি হলো বেকিং সোডার ব্যবহার। আপনার ব্যবহৃত টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং সেটি দিয়ে আপনার দাঁত ব্রাশ করুন। অল্প সময়েই আপনি আপনার দাঁতের হারানো জেল্লা ফিরে পাবেন।

হলুদ গুঁড়ো

এক চামচ নারকেল তেলে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। মিনিট পাঁচেক ব্রাশ করার পর আবার সালফেটহীন মাজন দিয়ে ব্রাশ করে নিন। দাঁত হবে চকচকে।

এসবের পাশাপাশি অবশ্যই দুই বেলা ব্রাশ করতে হবে। খাওয়ার পরে দাঁতের গোড়ায় এবং মাড়িতে অনেক সময় খাওয়ার টুকরো লেগে থাকে, যা পরবর্তীকালে পচে গিয়ে দাঁতের ওপর হলুদ আস্তরণ ফেলে দেয়। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit