শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

চৌগাছায় স্কাউট দিবসের র‌্যালী

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় স্কাউট দিবসে র‌্যালী ও কেক কাটা হয়েছে। স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের (বি.পি) জন্মদিন উপলক্ষে র‌্যালী ও কেক কাটা হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ র‌্যালিতে প্রায় দুইশত রোভার স্কাউট সদস্য অংশ নেন। র‌্যালিটি চৌগাছা সরকারি কলেজ মাঠে শেষ হয়। এ সময় অতিথি, উপজেলা স্কাউটের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে স্কাউটিং আন্দোলনের প্রতিষ্ঠাতার স্মরণে কেক কাটা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মারুফুর রহমান, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ইউনিট লিডার রবিউল ইসলাম, সরকারি কলেজের সাবেক রোভার এইচ এম ফিরোজ, রোভার মেট আশিকুল ইসলাম মিথুন, কলেজের বর্তমান রোভার মেট আলিফ রহমান,আল আমিন, নুর নবীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যবৃন্দ।

স্কাউটিং আন্দোলনোর প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খৃস্টাব্দের ২২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন এবং তাঁরই হাত ধরে ১৯০৭ খৃস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারী দিনটিকে বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়। বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল যাকে সারা দুনিয়ার স্কাউটরা সংক্ষেপে বি. পি. বলেন। তাঁর জন্ম হয় ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারী লন্ডনের হাইড পার্কে। তিনি কর্মজীবনে সেনাবাহিনীতে যোগ দেন। বি.পি. ১৮৯৯ সালে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র সীমান্ত শহর ম্যাফেকিং-এ যখন ২১৭ দিন বুয়ুরদের দ্বারা অবরুদ্ধ ছিলেন, তখন তাঁর নিজ সেনাদলের পাশাপাশি স্থানীয় বালকদের ব্যবহার করে যে সফলতা লাভ করেছিলেন, পরবর্তীতে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্কাউটিং বালকদের মাঝে ছড়িয়ে দেয়ার পদক্ষেপ নেন এবং কালক্রমে তা মহান আন্দোলনে রূপ নেয়।

ম্যাফেকিং জয়ের পর দেশে ফিরে ২০ জন বালক নিয়ে ২৯শে আগস্ট থেকে ০৮ই সেপ্টেম্বর ১৯০৭ পর্যন্ত ইংল্যান্ডের ব্রাউন-সী দ্বীপে ব্যাডেন পাওয়েল যে পরীক্ষামূলক ক্যাম্প অয়োজন করেছিলেন। তারই ফলশ্রুতিতে সারা ইংল্যান্ড ও আমেরিকায় এবং পর্যায়ক্রমে সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯০৮ সালে স্কাউটদের জন্য সবচেয়ে ব্যবহার উপযােগী বি.পি.-র লেখা “স্কাউটিং ফর বয়েজ” বইটি প্রকাশিত হয়। ১৯০৯ সালের মধ্যে চিলি, জার্মান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, হাঙ্গেরি, মেক্সিকো, আর্জেন্টিনা, সিংগাপুর প্রভৃতি দেশে স্কাউট আন্দোলন ছড়িয়ে পড়ে। ব্যাপক জনপ্রিয় এই বইটি ছিল স্কাউটদের জন্য দিক-নির্দেশনা যা এ আন্দোলনকে আরও বেগবান করে। ১৯১৪ সালে কাব স্কাউটিং এবং ১৯১৮ সালে স্কাউটের বয়োজ্যেষ্ঠ শাখা রোভারিং শুরু হয়। ১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে বিশ্বের প্রথম জাম্বুরি অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit