বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

নরসিংদীতে বাস চাপায় একজন নিহত, চালক আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদীর
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদীর : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাস চাপায় আব্দুর সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা দিকে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর সাত্তার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুর সাত্তার কামারটেক এলাকায় একটি ওয়ার্কশপ এর দোকানে কাজ করতো। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সৃষ্টিগর এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটাখোলা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বাস চাপায় একজন মারা গেছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

 

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit