বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় পেয়েছে প্রসিকিউশন। এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।
অলি মিয়া ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু আরও দুই সময় চেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। এরইমধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। 
এদিন সকালে কারাগার থেকে গ্রেপ্তার জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট সাবেক এই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের হাজির করা হয়। ওই দিন দুজনকেই নতুন করে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit