বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে এটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যালয়ে তালা দেওয়া এবং কর্মীদের তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি ও অপরাধমূলক আখ্যা দিয়ে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেন। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়। তিনি উল্লেখ করেন, বইটির বিক্রি বন্ধ করা, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানকার দুজন কর্মীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট বেআইনি ও অপরাধমূলক কাজ। অবিলম্বে সরকারের এ বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

বিগত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা টেনে সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার মতো বহু ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে সে সময় সোচ্চার প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমান সময়ে এসে একই ধরনের নিন্দনীয় কাজের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পথকেই অনুসরণ করা হচ্ছে, যা দেশের মুক্তচিন্তার মানুষের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit