সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষত অর্থনৈতিক  ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।  জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রদূতের বিদায়ী সময়ে রাজনৈতিক সংলাপ ও সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হয়। 

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক করেন। 

এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের পক্ষ থেকে দলের আমির ও নেতারা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিস্থিতি তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit