মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

ডিম ছাড়াই তৈরি হবে মজাদার এ রেসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকাল কিংবা বিকালের হালকা নাশতায় মজাদার কিছু খেতে চাইলে প্যানকেক হতে পারে দারুণ একটি খাবার। এটি জনপ্রিয় একটি নাস্তার আইটেম। আজ ২১ ফেব্রুয়ারি ‘প্যানকেক দিবস’। 

পাতলা ফ্ল্যাট কেক এটি। ময়দা, ডিম, চিনি, মাখন দিয়ে তৈরি করা হয়। আবার অনেক সময় মশলাদার করেও বানানো হয় প্যান কেককে। এ ক্ষেত্রে ময়দা, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা এবং অন্যান্য মশলার মিশ্রণ দিয়ে প্রস্তুত করা হয়। পুষ্টিকর উপাদান যোগ করে এগুলোকে স্বাস্থ্যকর করা হয়। বিশেষ করে বাচ্চাদের কাছে মিষ্টি প্যানকেক পছন্দের একটি খাবার।

সুস্বাদু প্যানকেক তৈরির রেসিপি:
১. এক কাপ ময়দা।
২. এক চিমটি লবণ।
৩. এক চা চামচ বেকিং পাউডার।
৪. ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া।
৫. তিন চা চামচ চিনি।
৬. দেড় কাপ দুধ।
৭. এক টেবিল চামচ লবণবিহীন মাখন।
৮. ভাজার জন্য তিন চা চামচ তেল।

তৈরি করতে হবে যেভাবে
১. একটি পাত্রে ময়দা, লবণ, চিনি, বেকিং পাউডার ও দারুচিনি গুঁড়া একসাথে মিশিয়ে হুইস্ক করতে হবে। যেন সকল উপাদান একসাথে ভালোভাবে মিশে যায়।

২. একটি সসপ্যানে দেড় কাপ দুধ, মাঝারি আঁচে গরম করে এতে মাখন দিয়ে মেশাতে হবে। চামচের সাহায্যে নাড়াচাড়া করে মাখন গলিয়ে নিতে হবে।

৩. এবারে দুধ-মাখনের মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়া উপাদানের মিশ্রণে অল্প অল্প করে ঢেলে মেশাতে হবে। হুইস্কের সাহায্যে মিশ্রণে থাকা দলা ভেঙে মসৃণ ও ঘন প্যানকেক ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা কোনটাই করা যাবে না।

৪. তাওয়া গরম করে এতে আধা চা চামচ তেল দিয়ে হালকা গরম করে ১/৩ কাপ প্যানকেক ব্যাটার ধীরে ছাড়তে হবে।

৫. মাঝারি আঁচে রেখে প্যানকেক ভাজতে হবে। প্যানকেকের এক পাশে ফোঁটা ফোঁটা দেখা দিলে উল্টে দিতে হবে। অপর পাশও বাদামী হয়ে আসলে নামিয়ে নিতে হবে।

একে একে সবটুকু ব্যাটার দিয়ে প্যানকেক তৈরি করে পছন্দসই ফল ও মধুর সাথে পরিবেশন করতে হবে।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ১২.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit