শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্ঘটনা মোকাবিলার বিষয়ে স্কুল পর্যায়ে পড়ানো উচিত: আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দুর্যোগ কিংবা দুর্ঘটনা মোকাবিলার বিষয়ে স্কুল পর্যায়ে পাঠ্য পুস্তকে পড়ানো উচিত। সেই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রিয় পর্যায়ে সচেতনতা তৈরি করা উচিত।

সোমবার গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

আতিকুল ইসলাম বলেন, “আগুন যেকোনো সময়েই লাগতে পারে। এ ভবনটি সব নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু এতো সুন্দর ভবন অথচ আগুন লাগলো। ইমার্জেন্সি পরিস্থিতির জন্য ফায়ার ড্রিল করার মতো গার্ড ও বাসিন্দারা প্রশিক্ষিত ছিল না।”

মেয়র বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো বিপর্যয়ে সচেতনতার বিকল্প নেই। 

তিনি আরও বলেন, ভবনটি বিল্ডিং কোড মেনেই করা হয়েছে। ভবনে সেন্ট্রাল এসি ছিল। সেটা থেকে কোনো কারণে আগুনের ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করা হবে।

মেয়র বলেন, আমাদের দেশে অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনায় মানুষের বিশৃঙ্খলতার কারণে ফায়ার সার্ভিসসহ আইনশৃংখলা বাহিনীর কার্যক্রমে বাঁধা সৃষ্টি হয়। এর ফলে গত রাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

তাছাড়া বাড়ি নির্মাণেও সবাইকে সচেতন হবার আহবান জানান মেয়র।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit