মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

গোয়া সৈকতে আনন্দময় সময় কাটাচ্ছেন অর্ণব-সুনিধি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : কোক স্টুডিও বাংলা নিয়ে ব্যস্ত সময় কাটছে অর্ণবের। শুরু হয়েছে দ্বিতীয় সিজন। এই সিজনে কদিন আগেই মুড়ির টিন নামের একটি গান মুক্তি পেয়েছে। এই গান নিয়ে প্রচারণা চলছে, অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও ভিউয়ের পরিমাণ বেশ, এখন পর্যন্ত ৪৪ লাখ বার ভিডিওটি স্ট্রিম হয়েছে। 

এদিকে, এই গান মুক্তির পর অর্ণবের দেখা মিলল ভারতের গোয়া সমুদ্র সৈকতে। সেখানে স্ত্রী সুনিধি নায়েককে নিয়ে ছুটি কাটাচ্ছেন। ফেসবুক হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন। সাগড়পাড়ের সেসব ছবির অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে সমুদ্র সঈকতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমিও বউ নিয়ে যাবো সাগর পারে। আপনাদের জন্য শুভকামনা।’

আরেকজন লিখেছেন, ‘ক্যারিয়ারের বাইরে আপনারা দুজন পূর্ন আনন্দময় সময় কাটাচ্ছেন। দুজনের জন্য আমার তরফ থেকে ভালোবাসা।’২০২০ সালে অর্ণব ও সুনিধির খবর প্রকাশ পায়। সুনিধি আসানসোলের মেয়ে। অর্ণবের জন্ম বাংলাদেশে হলেও পড়াশোনা শান্তিনিকেতনে। কলকাতা ও বাংলাদেশ দুই বাংলাতেই গায়ক হিসাবে যথেষ্ট সুপরিচিত অর্ণব। অন্যদিকে সুনিধি নায়েকও বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী। এই সূত্রেই পরিণয় সূত্রে দুজনই আবদ্ধ হন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit