সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

কন্নড় সিনেমার প্রবীণ পরিচালক এস কে ভগবানের প্রয়াণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : এস কে ভগবানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই। তিনিই টুইট করে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মুখ্যমন্ত্রী লেখেন, ‘কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রখ্যাত পরিচালক শ্রী এস কে ভগবানের মৃত্যুর খবরে আমি ব্যথিত। তার আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করি ঈশ্বর যেন তার পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন।’

কাস্তুরি নিভাসা, গিরি কানিয়ে, নানোবা কাল্লা, ওদাহুত্তিদাভারু, জীবন চৈত্র, ইয়ারিভানু, হোসাবেলাকু, মুনিয়া মাদারির মতো ছবি পরিচালনা করেছেন এস কে ভগবান। প্রখ্যাত পরিচালকের প্রয়াণে নেটমাধ্যমে শোক প্রকাশ করেছেন কন্নড় ইন্ডাস্ট্রির অনেকে।

তিনি প্রথম কন্নড় চলচ্চিত্র পরিচালক যিনি জেমস বন্ড-স্টাইলের সিনেমা তৈরি করার জন্য পরিচিত। ২০০০ সালে প্রয়াত ডোরাইয়ের সঙ্গে প্রায় ২৭টি সিনেমা পরিচালনা করেছেন এস কে ভগবান। বক্স অফিসে তুমুল হিট হয়েছিল সেই ছবিগুলো। তাদের বেশির ভাগ ছবিতেই মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা রাজকুমার।

ডোরাই রাজ মারা যাওয়ার পর, এস কে ভগবান পরিচালনা থেকে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। ২০১৯ সালে ৮৫ বছর বয়সে তার পরিচালিত ৫০তম চলচ্চিত্র ‘আদুভা গোম্বে’ দিয়ে কন্নড় ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন করেন তিনি।

১৯৩৩ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন এস কে ভগবান। খুব অল্প বয়স থেকে থিয়েটার শুরু করেন তিনি। কানাগল প্রভাকর শাস্ত্রীর সহকারী হিসেবে ১৯৫৬ সাল থেকে সিনেমায় কাজ করা শুরু করেন। এস কে ভগবান পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদুভা গোম্বে’। ছবিতে অভিনয় করেছেন অনন্ত নাগ এবং প্রয়াত সঞ্চারী বিজয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit