বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

সারাদিন বউয়ের হাতে মার খান মিঠুন চক্রবর্তী!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এর আগে প্রকাশ্যে স্বীকার করেছিলেন, তার স্ত্রী তাকে বাড়ি থেকে ‘লাথি মেরে’ বের করে দিয়েছিলেন। এবার জানালেন, তাকে প্রতিদিন নাকি স্ত্রীর হাতে মার খেতে হয়!

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে মহাগুরু হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী। সঞ্চালক অঙ্কুশের সঙ্গে তার খুনসুটি সব সময়ই জারি থাকে। চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে আপলোড করা হয়েছে একটি ভিডিও। 

সেখানে মিঠুনের দিকে আঙুল উঁচিয়ে খুদে প্রতিযোগীকে অঙ্কুশ বলছেন, ‘ওই যে ওই ব্যক্তিকে দেখছিস, উনি বউয়ের হাতে সারাদিন মার খান’। অঙ্কুশের অভিযোগের জবাব অকপটে মিঠুন বলেন, ‘আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে… আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?’

এ সময় মিঠুনের কথা শুনে হেসে উঠেন অভিনেত্রী শুভশ্রী ও শ্রাবন্তী। 

দর্শক আসনে স্ত্রীর পাশে বসে থাকা এক ব্যক্তির উদ্দেশে মিঠুন বলেন, ‘ও দাদা… আপনিও আমার দলে। দুজনেই মার খাই।’

স্ত্রীর হাতে মার খায় গর্বিত পুরুষ মন্তব্য করে এই অভিনেতা আরও বলেন, ‘এটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কষ্ট পাবেন না। সুপাস্টার হওয়ার পরে একবার পাঙ্গা নিয়ে ভুল করেছিলাম…’। 

৪৪ বছর আগে কিশোর কুমারের তৃতীয় স্ত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন। ১৯৭৮ সালে কিশোরের সঙ্গে ডিভোর্সের পরের বছর মিঠুনকে বিয়ে করেন যোগিতা। এই জুটির চার সন্তান।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit