মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

আরও এক সন্তানের ছবি দিলেন নুসরাত!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : ছেলে ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার।

নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহুদিন প্রশ্ন ছিল মানুষের মনে। কারণ স্বামী নিখিল জৈন নুসরাতের সন্তানের পিতৃত্ব নিতে অস্বীকার করেছিলেন।

সন্তান পৃথিবীতে আসার পরও দীর্ঘদিন এই বিতর্ক থেকে যায়। পরে নুসরাত জানান, তার সন্তানের বাবা আর কেউ নন, প্রেমিক যশ। এতে নিন্দুকের ট্রল থেকে কিছুটা হলেও বাঁচেন টালিউড নায়িকা।

নুসরাতকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গেছে। এবারের বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা নিয়ে। আর ছবির ক্যাপশন ঘিরেই বিতর্কের শুরু।

পোষ্য কুকুরের সঙ্গে ছবি তোলে পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি টাইম’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডগমম’। অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন-পালন করেছেন এই সন্তান!

অভিনেত্রীর এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনার শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি নায়িকাকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি নুসরাত।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit