শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের বেতন গ্রেড সুরক্ষায় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দেশের নতুন জাতীয়করণকৃত কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন-গ্রেড সুরক্ষায় কমিটি গঠন হয়েছে। বরগুনার বামনা সরকারি কলেজের প্রভাষক শামসুল আলমকে আহ্বায়ক এবং যশোরের মনিরামপুর সরকারি কলেজের প্রভাষক সাজেদুর রহমান লিটুকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শনিবার বিকেলে এ কমিটি গঠন করা।

জানাযায়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণ হচ্ছে। ইতিমধ্যে সারাদেশে প্রায় ৩২০টি কলেজ সরকারিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু এতে শিক্ষক-কর্মচারীদের চাকুরি আত্তীকরণে বেতন-গ্রেড নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। ফলে তাদের বেতন গ্রেড সুরক্ষায় এই কমিটি যাত্রা করে।

সংগঠনটির আহ্বায়ক শাসসুল আলম জানিয়েছেন, কলেজ বেসরকারি থাকাকালীন, শিক্ষা মন্ত্রণালয় ও মাউসি বিধি মোতাবেক সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদান করে বেতন গ্রেড নির্ধারণ করে। কিন্তু সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারীদের কতিপয় বেতন গ্রেড ঠিক রাখলেও অধিকাংশ শিক্ষক-কমচারীদের বেতন গ্রেড অবনমন করে আত্তীকরণ করা হচ্ছে। ফলে এসকল শিক্ষক-কর্মচারীরা একদিকে যেমন আর্থিক দিক থেকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি মানসম্মানও ভুলুণ্ঠিত হচ্ছে।

অপরদিকে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। এ ব্যাপারে ডিজি ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি রেজুলেশন করে গ্রেড সুরক্ষার ব্যাপারে ইতিবাচক মতামত প্রদান করলেও তা অজ্ঞাত কারণে বাস্তব্য়ান কর্ াহয়নি বলে অবিযোগ করেছেন নবগঠিত এ কবমিটির সদস্য সচিব সাজেদুর রহমান লিটু। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তারা গ্রেড সুরক্ষার ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছেন। কিন্তু বাস্তবায়নের জন্য পরস্পরকে দোষারোপ করছে। তাই নতুন এ সংগঠন শিক্ষক-কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit