বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View
রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে” সর্বত্তোম সেবা, সর্বজনীন ব্যাংকিং” শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় রানীশংকৈল আইবিবিএল এর শাখা প্রধান,আ,জ,ম শফিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,এসভিপি ও রংপুর জেলা প্রধান,আবুল লাইস মোহাম্মদ খালেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক ইভিপি ও রংপুর বিভাগীয় প্রধান,সহিদুর রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন আইবিবিএল রানীশংকৈল শাখার অপারেশন্স ম্যানেজার, জাহাঙ্গীর আলম, গ্রাহক,এটিএম কারিমুল ইসলাম, রেজাউল করিম,সাজেমান আলী ।

এসময় ব্যাংকের অন্যান্য কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন । গ্রাহকরা  ইসলামী ব্যাংকের লেনদেন এবং সেবার মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং বাড়তি বিনিয়োগ করবেন বলে আশ্বাস দেন । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনগণের আমানত শতভাগ সুরক্ষিত রাখতে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াত ,দোয়া  ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় ।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit