শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চাই: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View
জেলা প্রতিনিধি, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। উপার্জন হীন বাংলাদেশ নয়, আমরা সুজলা, সুফলা, শষ্য শ্যামল সুন্দর বাংলাদেশ গড়তে চাই। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

এছাড়াও অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আমাদের দেশে কোন ভিক্ষাবৃত্তি থাকবে না। প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর ও জমি প্রদান করছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ জনগোষ্ঠীকে ভাতা, কর্মমুখী প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান প্রদান করছেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অবহেলিত ভাবলে চলবে না। সবাইকে ভাবতে হবে এই দেশের নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার। প্রধানমন্ত্রী দেশের সব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, তাদের সংস্কৃতির বিকাশ, শিক্ষার প্রসারসহ সার্বিক উন্নয়ন হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েরা লেখাপড়া শিখছে। তারা মাদক থেকে দূরে সরে আসছে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আকতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit