মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান কোহলির চোখে সেরা যারা

২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, উদ্ধার আরো ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধসে পড়া ভবন থেকে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় দুবার ভয়াবহ ভূমিকম্প সংঘটনের ১২ দিন পার হওয়ার পর তাদের উদ্ধার করা হয়।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি দুটি ভয়াবহ ভূমিকম্পের পর আজ (শনিবার) ১২তম দিনে আরো একটি অলৌকিক উদ্ধার সম্ভব হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো আন্তাকিয়া জেলার একটি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া তিনজনকে বের করে এনেছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে।

৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া ও তুরস্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। সেখানেই থেমে থাকেনি, পরপর ১০০টি আফটার শকে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। তুরস্কের সরকার জানিয়েছে, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক কোটি ৩০ লাখের বেশি। সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit