বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

নিহতদের আত্মার শান্তি কামনায় গায়েবানা জানাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জানাজায় যোগ দেন হাজার হাজার মানুষ। ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া। ভূমিকম্পে ভেঙে পড়েছে পবিত্র ঘর মসজিদ। সেই ধ্বংসস্তূপের সামনেই শুক্রবার জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। এদিন তুরস্কের ভূমিকম্প কবলিত অঞ্চলগুলোতে এমন দৃশ্যই দেখা গেছে।

শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্র থেকে কাছেই কাহরা মানমারাস শহর। ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুঁকি নিয়ে নামাজ আদায় করেন প্রায় এক হাজার মুসল্লি। স্থানীয়রা বলেন, ভূমিকম্পে আমাদের গ্রাম পুরোটাই ধ্বংস হয়ে গেছে। মসজিদটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকটা ঝুঁকি নিয়েই আমরা নামাজ আদায় করেছি। এমন ভূমিকম্প আর যেন না হয় সেই দোয়ায় করেছি।
 
নামাজের পর একযোগে হাতায়, আদিয়ামান, দিয়ারবাকির শহরের ক্ষতিগ্রস্ত মসজিদেই হয় গায়েবানা জানাজা। যাতে যোগ দেন লাখো মুসল্লি। এদের মধ্যে ছিলেন স্বজন হারানোরাও। 
 
পরে, নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নিহতের স্বজনরা বলেন, দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এটাই আমাদের দুঃখ ভোলাতে পারে। যা চলে গেছে তা তো আর ফেরাতে পারব না। এখন নতুন করে আবার সব শুরু করতে হবে।
 
আমরা মরদেহ উদ্ধার করে দ্রুত সেগুলো কবর দিয়েছি। কিন্তু কারও জানাজা করতে পারি নি। আর তাই জুমার নামাজের পর সবার জন্য একসঙ্গে গায়েবানা জানাজা হলো। তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করেছি আমরা।
 
তুরস্কে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে মরদেহ। নিখোঁজ হাজার হাজার মানুষ। তাই নির্দিষ্ট সংখ্যা জানা না পর্যন্ত মৃত্যুর তালিকা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলতে পারছে না কেউই। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit