শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

অলিম্পিকে রাশিয়া-বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধের দাবি ইইউর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : গ্রেটেস্ট শো অন আর্থ। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক। এই আসরকে অনেক সম্মানের চোখে দেখেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা। নিজ দেশের জন্য পদক জিতে সম্মান বয়ে আনতে মরিয়া থাকেন সবাই। তবে সেই সম্মান থেকে রাশিয়া ও বেলারুশকে বঞ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে প্যারিস অলিম্পিক থেকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছিল আইওসি। কিন্তু অ্যাথলিটরা যেন বৈষম্যের শিকার না হয় সেজন্য রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের স্বতন্ত্রভাবে অলিম্পিকে অংশগ্রহন করার সুযোগ দিয়েছে তারা। আর প্রথম থেকেই আইওসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ইউক্রেন ও তার মিত্র রাষ্ট্রগুলো। আসরে রাশিয়ান অ্যাথলেটরা অংশগ্রহণ করলে অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছিল ইউক্রেন।

এবার আইওসির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের যাতে নিষিদ্ধ করা হয় সে দাবি জানিয়েছে তারা। ব্রাসেলসে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দেশগুলোর বৈঠকে আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে ৪৪৪ টি ভোট নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ে আর বিপক্ষে ভোট আসে মাত্র ২৬টি।

ইউরোপিয় ইউনিয়নের আইন প্রণেতারা বলেন, রাশিয়ান অ্যাথলেটদের নিরপেক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ দিলে আসরে তারা নিজ দেশের সরকারের প্রচার করবে। আইওসিকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বানও জানায় সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit