বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে, শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়।

জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস।

তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit