মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ইরানে ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ১৫ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে শুক্রবার ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির বিচার বিভাগ বলেছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার।

১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তোলা হয় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের সাবেক পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচাকজাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।

গত ৯ নভেম্বর কর্নেল কোচাকজাইকে নিয়ে খবর প্রকাশ করে একটি পত্রিকা। ওই খবরে বলা হয়, ভাইকে হত্যার জন্য গত সেপ্টেম্বরে কোচাকজাই চাবাহারের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্দরে ১৫ বছরের ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

ওই কিশোরীর বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না। জিজ্ঞাসাবাদের সময় কোচাকজাইয়ের সঙ্গে ওই কিশোরী একা ছিলেন।

কোচাকজাইয়ের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় কোনো নজরদারি ক্যামেরাও ছিল না। বাড়িতে ফেরার পর ওই কিশোরী জানায়, পুলিশ কমান্ডার তাকে ধর্ষণ করেছেন।

কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়। তবে স্বাস্থ্য পরীক্ষক বলেন, কিশোরীকে ধর্ষণ করা হয়নি। পত্রিকার খবর অনুসারে, কিশোরীর পরিবার স্বাস্থ্য পরীক্ষকের মন্তব্য মেনে নিতে রাজি হয়নি।

এ ঘটনার পর সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরে সংঘর্ষ ও বিক্ষোভ হয়েছে।

তবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কোচাকজাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের ভুয়া বিবৃতি, হুমকির কারণেও তাকে কারাদণ্ড দেওয়া হয়। কোচাকজাইয়ের বিরুদ্ধে থাকা আরও অভিযোগের তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit