মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

কানাডায় ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইকমিশনের শোক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টোতে বাংলাদেশি তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কানাডায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনাও করেছে হাইকমিশন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশি শিক্ষাথীরা দুর্ঘটনার কবলে পড়ার পর পরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে দ্রুত বিষয়টি জানানো হয়। গুরুতর আহত শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বলা হয় বিবৃতিতে।

হাইকমিশন আরও জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের লাশ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর জন্য বাংলাদেশ এয়ারলাইনন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের লাশ বাংলাদেশে লাশ পাঠানো হবে। 

এর আগে ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই বাংলাদেশি। এদের মধ্যে শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত নামে তিনজন নিহত হন। অপরজন নিবিড় কুমার গুরুতর আহতাবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit