সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নতুন গান নিয়ে এলেন শুভ-সাবরিনা বশির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা বশির ও জিসান খান শুভ। নিয়মিত গান করছেন তারা। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে তারা নিয়ে এলেন ভালোবাসার গান। শিরোনাম ‘নীল আকাশ’। 

গানটির কথা ও সুর করেছেন শুভ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাবরিনা বশির-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। গানটিতে মডেল হয়েছেন গায়ক-গায়িকা নিজেরাই। মনোরম লোকেশনে গানটি নির্মাণ করেছেন সময়ের তরুণ নির্মাতা মোহন ইসলাম।

এর আগেও একসঙ্গে বেশকিছু দর্শকপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছিলেন শুভ-সাবরিনা। তারই ধারাবাহিকতায় নিয়ে এলেন নতুন গান।

নতুন গান প্রসঙ্গে সাবরিনা বলেন, আমি সবসময় বেছে বেছে শ্রোতাদের চাহিদার গুরুত্ব দিয়ে কাজ করছি। এই গানটির কথাগুলো শ্রুতিমধুর। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে গাইতে। গানটি প্রেমিক মনে একবার হলেও নাড়া দিবে। আশা করছি, ‘নীল আকাশ’ সবার মন ছুঁয়ে যাবে।

‘নীল আকাশ’ গানটি নিয়ে দুই শিল্পীই বেশ আশাবাদী। তাদের মতে, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে এবং মনে জায়গা করে নিবে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit