বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জাজিরায় ভ্যান গাড়ির জন্য প্রান গেল কিশোরের

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : একটি ভ্যান গাড়ির জন্য হত্যা করা হয়েছে প্রাপ্ত (১৪) নামে এক কেশোরকে। এমন তথ্য জানিয়েছে জাজিরা থানা পুলিশ। নিহত প্রান্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের মৃত আজিকুল রহমানের ছেলে।নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গত ১২ ফ্রেব্রুয়ারী ভ্যান গাড়ি নিয়ে রোজগারের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফিরেনি প্রান্ত।

১৩ ফেব্রুয়ারী পরিবারের পক্ষ থেকে জাজিরা থানায় একটি নিখোঁজের ডাইরী করা হয়। আজ ১৭ ফেব্রুয়ারী দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে আফাজউদ্দিন বেপারী কান্দি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে প্রান্তর মরদেহ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে। ভ্যান গাড়ির চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রান্তকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করেছে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit