শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

টেসলার ১.৯৫ বিলিয়ন ডলারের শেয়ার দান করলেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নথি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১১ দশমিক ৬ মিলিয়ন শেয়ার দান করেছেন ইলন মাস্ক। তবে অনুদানটি কোনো একটি প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠান পেয়েছে কি না, তা এসইসির নথিতে উল্লেখ ছিল না। এমনকি প্রাপকের নামও সেখানে উল্লেখ করা হয়নি।

কোন দাতব্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো এ অনুদান পেয়েছে, সে বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেলসার কাছে ই-মেইল করা হয়েছিল, তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। বিশ্বের এ দ্বিতীয় ধনী ব্যক্তি বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক। এর আগেও ২০২১ সালে তিনি প্রায় ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার দান করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, টেসলার শেয়ার কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে মাস্ক বিশেষ কর সুবিধা পেতে পারেন। কারণ, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দান করা শেয়ারগুলো থেকে যে মূলধন লাভ হয়েছে, তার ওপর কর দিতে হয় না। তবে মাস্ক যদি এসব শেয়ার বিক্রি করে দিতেন, সে ক্ষেত্রে তাকে এসব শেয়ার থেকে পাওয়া আয়ের ওপর কর দিতে হতো।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit