বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

পাকিস্তানকে ভিসার নিশ্চয়তা দিয়ে ভারতে হচ্ছে সাফ ফুটবল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ তথ্য জানান। মূলত মার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তাবনায় সাফের সভায় ভারতকে স্বাগতিক করার সিদ্ধান্ত গৃহীত হয়। মার্কেটিং কোম্পানির শর্ত মেনেই ভারতকে সাফ আয়োজনের ভার দেওয়া হয়েছে। এবারের সাফে মার্কেটিং ও কমার্শিয়াল পার্টনার হিসেবে থাকছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল।

ভারতকে স্বাগতিক দেশ হিসেবে ঘোষণা করা হলেও এখনও ভেন্যু ও সূচি চূড়ান্ত করা হয়নি। আনোয়ারুল হক বলেন, ‘যদি সাতটি দেশ নিয়ে সাফের আয়োজন হয়, তাহলে আগামী ২০ জুন শুরু হবে সাফ। আর ছয়টি দেশ হলে ২১ জুন টুর্নামেন্ট শুরু করতে চাই। আগামী ১০ মার্চের মধ্যে ভারত সম্ভাব্য ভেন্যুর নাম জানাবে। বিভিন্ন দেশ থেকে দূরত্ব, আবহাওয়া সবকিছু বিবেচনা করেই এ ভেন্যু ঠিক করবে তারা। কোথায় দর্শক বেশি হতে পারে, সেটাও বিবেচনা করা হবে ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে।’

এবারের আসরের স্বাগতিক দেশ হওয়ার জন্য শুধু নেপালই আবেদন করেছিল। তবে মার্কেটিং প্রতিষ্ঠানের চাওয়া অনুযায়ী ভারত পাচ্ছে সুযোগ। ভারতে কোনো টুর্নামেন্ট আয়োজন করলে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে দেখা দেয় জটিলতা। সভায় আলোচিত হয়েছে এ বিষয়টিও। আনোয়ারুল হক জানান, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফেরত ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে সাফকে। ২০২১ সালে সাফের সবশেষ আসর অনুষ্ঠিত হয় মালদ্বীপে। সে আসরের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit