শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সহজেই সরাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : মাছ খেতে আমরা যেমন ভালোবাসি, তেমনই মাছের কাঁটা গলায় আটকে সমস্যায় পড়তে হয়নি, এ রকম মানুষের সংখ্যা খুবই কম। অন্তত একবার হলেও এই সমস্যায় পড়েছেন বেশির ভাগ মানুষ। তাই এ প্রজন্মের অনেকেই মাছ খেতে চান না কাঁটার ভয়ে। ইলিশের স্বাদও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধু অতিরিক্ত কাঁটার জন্য। তৃপ্তি ভরে মাছ ভাত খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা আটকে গেলেই সর্বনাশ!  তাই নিত্যদিনের ব্যস্ততার তাড়াহুড়ায় এই কাঁটা বাছার ঝামেলা এড়াতেই মাছ খেতে চান না অনেকে।

গলায় মাছের কাঁটা আটকে গেলে তা নিয়ে খুবই অস্বস্তি লাগে। সেই কাঁটা গলা থেকে নামানোর জন্য অনেকে অনেক কিছু করেন। কেউ ঢক ঢক করে পানি পান করেন। কেউ বা শুকনা মুড়ি খান। আবার ভয়ে অনেকেই চিকিৎসকের কাছে ছোটাছুটি করেন। তবে কিছু ঘরোয়া উপায়েও গলায় আটকে যাওয়া মাছের কাঁটা সরানো যায়। নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে এমন ৫টি সহজ উপায়ের কথা বলা হয়েছে। চলুন জেনে নেয়া যাক।

অলিভ অয়েল
গলায় কাঁটা আটকালে দেরি না করে সঙ্গে সঙ্গেই অল্প পরিমাণে অলিভ অয়েল খেয়ে নিন। কারণ অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।

গরম পানিতে লেবুর রস
গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু দিয়ে সেই মিশ্রণটি খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে গরম পানিতে একটু লেবু দিয়ে খেলে কাঁটা নরম হয়ে সহজেই নেমে যাবে।

পানির সঙ্গে ভিনিগার
পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। ভিনিগার গলায় আটকে যাওয়া মাছের কাঁটাকে নরম করার ক্ষমতা রাখে। তাই পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।

লবণ পানি
লবণও কাঁটা নরম করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে লবণ মেশিয়ে নিন। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণ পানি খেলে গলায় আটকে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

ভাত বা পাউরুটি
গলায় কাঁটা আটকালে খানিকটা ভাত বা পাউরুটি চেপে চেপে গ্রাস তৈরি করে নিন। এবার একবারে গিলে ফেলুন। ভাত বা পাউরুটির গ্রাসের ধাক্কায় গলায় আটকে থাকা কাঁটা সহজেই নেমে যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit