সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

জামালদের ‘সস্তা সাফল্যের’ সুযোগ দিচ্ছে বাফুফে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : ফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান উন্নতি করানোর লক্ষ্য বাফুফের। এমন কথা সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তাদের সবসময় বলতে শোনা যায়। সেই লক্ষ্যে আগামী মাসে ফিফা উইন্ডোতে বাফুফে আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনেই ও সেশেলসের সঙ্গে।

তিন জাতির এই টুর্নামেন্টে নেই কোনো ফাইনাল। প্রত্যেকে দল একে অপরের মুখোমুখি হবে। লিগপর্ব শেষে শীর্ষ দলকে দেওয়া হবে শিরোপা। ফিফা র‌্যাংকিংয়ের তলানীতে থাকা তিন দলের এই আসর। দুই ম্যাচ জিতে যদি বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়, তাতে র‌্যাংকিংয়ের অবস্থানে খুব বেশি উন্নতির সুযোগ নেই তাদের সামনে। সস্তা সাফল্য মেলার সুযোগ আছে, তাতে এমন আয়োজনের স্বার্থকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র‌্যাংকিং অনুযায়ী ফেভারিট দল ব্রুনেই। তাদের অবস্থান ১৯০তম। এরপর বাংলাদেশ আছে ১৯২তম স্থানে। আর সবার শেষে ১৯৯তম স্থানে সেশেলস। আগামী ২০ থেকে ২৮ মার্চ হবে এই টুর্নামেন্টের খেলা। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত বছরের ২৭ সেপ্টেম্বর নেপালের মাটিতে স্বাগতিকদের কাছে ৩-১ গোলের লজ্জা পেয়ে আর নামেনি মাঠে। এরপর অবশ্য তারা ব্যস্ত ছিলেন ঘরোয়া ফুটবল নিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit