মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

নেইমারের ওপর ক্ষুব্ধ পিএসজি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমারকে ঘিরে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে। মোনাকোর কাছে হারের পর ক্লাব সতীর্থ ভিতিনহা এবং হুগো একিতিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। পাশাপাশি ক্লাবের এক কর্মকর্তার সঙ্গেও তিনি ঝামেলায় জড়ান। ব্রাজিলীয় তারকার আচরণে খুশি নয় পিএসজি। যে কারণে আবারও নেইমারকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২.২ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে টেনেছিল পিএসজি।এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৭১টি ম্যাচে ১১৭টি গোল ও ৭৬টি অ্যাসিস্ট করেছেন। তবে চোটের কারণে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। যে কারণে তাকে দলে নিয়েছে পিএসজি, সেই চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতাতে পারেননি। তা ছাড়া তার সাম্প্রতিক ফর্মও ভালো যাচ্ছে না। এ কারণে নাকি লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই এগিয়ে যেতে চায় পিএসজি!

প্রথমে নেইমার তার ফরোয়ার্ড জুটি হুগো একিটিকের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। আরেক সতীর্থ ভিটিনহার ওপরও চড়াও হন। অন্যদিকে দল হেরে যাওয়ায় এমনিতেই ক্ষিপ্ত ছিলেন পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোস। তিনি নাকি ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সমালোচনা করেন। সে সময় তার সঙ্গে লেগে যায় নেইমারের। এ সময় নেইমারের পক্ষ নিয়ে বিবাদে যোগ দেন ব্রাজিলের মারকুইনহোস। এর আগেও নেইমারকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন হয়েছে। তবে কোনোটাই সত্যি হয়নি। এবার দেখা যাক ব্রাজিলিয়ান তারকার বিষয়ে কী পদক্ষেপ নেয় পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit