বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

তুরস্কে কফিন তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দৈনন্দিন কাজ ছেড়ে কফিন নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন কাঠমিস্ত্রিরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কফিন নির্মাণ ও জ্বালানি কাঠের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে তুরস্কের কাস্তামনু জেলার তোসিয়া গ্রামের চেম্বার অব কার্পেন্টারস নামের এক প্রতিষ্ঠান। তুরস্কের ঘরবাড়ির ৩০ শতাংশ দরজাই উৎপাদন হয় এ এলাকায়। 

তোসিয়ার চেম্বার অব কার্পেন্টারসের সভাপতি সেলিম কারাবিইকুলোর বলেন, ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দরজা উৎপাদন বন্ধ করে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানোর জন্য দুই হাজার কফিন প্রস্তুতের কাজ করছে তারা। 

এই প্রতিষ্ঠানের সমন্বয়ে কারাবিয়িকোগলু এবং জেলায় কর্মরত কাঠমিস্ত্রিরা এই কফিন উৎপাদন শুরু করে। গত দুদিনে চেম্বার অফ কার্পেন্টারস ভূমিকম্পপ্রবণ এলাকায় ছয় ট্রাক জ্বালানি কাঠ পাঠায় বলে জানা যায়। কারাবিয়িকোগলু বলেন, তুরস্ক এখন বিপর্যয়ের মুখোমুখি। ইতোমধ্যেই জেলার ৩০০ কাঠমিস্ত্রি তাদের প্রতিদিনের কাজ ছেড়ে ১০০০ কফিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। একই অবস্থা কাহারামানমারাসের কাঠমিস্ত্রিদেরও।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit