শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

লন্ডনে কণা-ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : গানের অনুষ্ঠানে অংশ নিতে এ মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী কণা ও ইমরান। লন্ডনে এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একই স্টেজে পারফরম করেছেন। 

এরইমধ্যে গান গেয়েছেন ‘দ্য লন্ডন রয়েল রিজেন্সি’তে একটি অনুষ্ঠানে। তাদের সঙ্গে মিউজিসিয়ান হিসাবে ছিলেন বেজ গিটারে রাজা, কি- বার্ডে রাজীব, ড্রামসে মিঠু ও লিড গিটারে জিতু। 

কণা বলেন, ‘লন্ডনে ইমরান এবং আমার প্রথম স্টেজ শো এক কথায় দারুণ হয়েছে। এটি একটি টিকিট শো ছিল। দু’মাস আগে থেকেই এ অনুষ্ঠানের বিষয়ে বেশ প্রচারণা হয়েছে। যে কারণে শো ছিল হাউজফুল। আর শো খুব ভালো হওয়ার কারণও অবশ্য আমরা আমাদের সমন্বিত মিউজিশিয়ান চারজনকে নিয়ে যেতে পেরেছিলাম। 

আগামীতেও মিউজিশিয়ান নিয়ে দেশের বাইরে শো’তে অংশগ্রহণ করার এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ 

ইমরান বলেন, ‘আমাদের লন্ডনের শো ছিল সফল। এক কথায় ফ্যান্টাস্টিক শো। আমার এবং কণা আপুর নতুন ও পুরোনো গান যে এত জনপ্রিয় তা সেখানে গিয়ে উপলব্ধি করেছি। দর্শকও আমাদের পারফর্ম্যান্স বেশ উপভোগ করেছেন।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit