রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর অভিযোগে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গাজা উপত্যকা।  

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে,  তারা একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছেন। সেখানে রকেট নির্মাণ করত হামাস। তবে এই বিমান হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা বলেন, ইহুদি সেনারা নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে বন্দুকযুদ্ধ হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit