মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ওয়াশিংটন-সিউলে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে উ.কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক ডেসক : শনিবার(১১ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই দুই দেশের প্রশাসন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন, হ্যাকাররা দুই দেশের স্বাস্থ্যসেবা খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকারি অফিসে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

কোরীয় উপদ্বীপ নিয়ে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-সিউলের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে পিয়ংইয়ংয়ের। কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশ ও নৌপথে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া। উত্তেজনা বাড়ার বিষয়ে একপক্ষ আরেক পক্ষকেও দোষারোপ করছে প্রায়ই।
 
এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার পরিকল্পনা করার অভিযোগ এনেছে ওয়াশিংটন-সিউল। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা বড় পরিসরে সাইবার হামলা চালানোর ছক কষছে। আর এ হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট দফতর, সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে।
 
পেন্টাগন আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অনলাইনে হ্যাকারদের গতিবিধি, কৌশল এবং বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর সম্ভাব্য হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যম এসব হামলার অর্থায়ন করা হচ্ছে বলেও দাবি মার্কিন প্রতিরক্ষা দফতরের। হামলার বিষয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন-সিউল। তবে যুক্তরাষ্ট্র ও সিউলের এমন দাবির বিপক্ষে এখনও কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit