রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

মসজিদুল হারামের খতিব আল শুরাইমের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আল শুরাইম। গত বছরের (২০২২) শেষদিকে পদত্যাগ করেন তিনি। 

মসজিদুল হারামের ইমামদের মধ্যে যে দুইজনের নাম প্রায়ই শোনা যায় তাদের একজন হচ্ছেন শেখ আব্দুল রহমান আল সুদাইস। আর অপরজন হচ্ছেন সৌদ আল শুরাইম। রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন তিনি।

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

আল শুরাইমের পদত্যাগের বিষয়ে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনও মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit