রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিএনপিতে একটি আম্মা গ্রুপ, আরেকটি ভাইয়া গ্রুপ: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম ওসমান। 

তিনি বলেন, তারা কেন নির্বাচন চায় না তার কারণ হলো তারা দেশের শান্তি চায় না, চায় অশান্তি। বিএনপির ভাইদের বলতে চাই, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। প্রয়োজনে তারা দলের সিনিয়র নেতাদের হত্যা করবে। তারা যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করবে।

‘বিএনপি-জামায়াত রাজনীতি করে শুধু সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য। বিগত সময়গুলোতে চোখ রাখলে বুঝতে পারবেন তারা পেট্রোল ও গান পাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে এবং মানুষকে পুড়িয়ে মেরেছে।’শামীম ওসমান বলেন, যারা সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদেরকে কি আপনারা (জনগণ) ভোট দেবেন। নাকি যারা দেশের উন্নয়ন করে তাদের ভোট দেবেন।

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, দলের মধ্যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, জবর দখল করবে তাদের দলে প্রয়োজন নেই। আওয়ামী লীগ করে অন্যের জমিতে সাইনবোর্ড লাগাবে তা কখনো হতে দেয়া হবে না। আমার পেছনে থেকে শামীম ভাই বলে শ্লোগান দিয়ে দোকান ভাঙচুর করবে এটা হতে দেয়া হবে না। আমি ভালো মানুষ নিয়ে রাজনীতি করতে চাই। ভালো মানুষকে আল্লাহ পছন্দ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit