রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

অশ্বিন তাণ্ডবে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ইনিংস ব্যবধানে জিতল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার আশঙ্কা সত্যি হয়েছে৷ তিন দিনও গড়ায়নি নাগপুর টেস্ট। জাদেজার পাঁচ উইকেটের পর মার্ফির সাত, সব ছাপিয়ে অশ্বিনের পাঁচ উইকেটে মাত্র ৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া। ভারতের জয় ইনিংস ও ১৩২ রানে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নাগপুরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া। জাদেজার ফেরার ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেহাল দশা। জাদেজার পাঁচ ও অশ্বিনের পাঁচ উইকেটে মাত্র ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার করা ১৭৭ রানকে সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি ও জাদেজা–অক্ষরের অসাধারণ ৭০ ও ৮৪ রানে ভর করে ৪০০ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে সাত উইকেট শিকার করেন অভিষিক্ত টড মার্ফি। প্রথম ইনিংসে ভারত লিড পায় ২২৩ রানের।

ভারতের চেয়ে ২২৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া। অশ্বিনের স্পিন বিষে নীল হয় ওয়ার্নার – ক্যারিরা। অশ্বিনের পাঁচ উইকেটের সাথে শামি ও জাদেজার ২ উইকেটে মাত্র ৯১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরই সাথে ইনিংস ও ১৩২ রানের বড় হার মানে সফরকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit