বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

দুর্গাপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাতে দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।

যুগান্তরের দুই যুগ পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার সানিয়াত সন্ধানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত বীরেশ্বর চক্রবর্ত্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, জীবন কুমার রাংসা, প্রধান শিক্ষক (ভার) আব্দুর রহিম, পথপাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, উপজেলা মহিলা আ‘লীগের সভাপতি বানী চক্রবর্ত্তী, উপজেলা, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন-সম্পাদক সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া, সহ অন্যান্য সাংবাদিকগন ও সামাজিক ব্যক্তিত্বগন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়াব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

উল্লেখ্য: যুগান্তরের দুই যুগ পুর্তি উপলক্ষে দুর্গাপুর স্বজন সমাবেশ তিন দিনের কর্মসুচী ঘোষনা করেছে। এর মধ্যে শুক্রবার বাদ জুম্মা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাতে দোয়া, শনিবার প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা এবং রোববার সকালে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit