শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে: কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে না পারে, সেজন্য অপচেষ্টা চালিয়েছিলেন তিনি। কিন্তু যারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের ঘৃণা করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা দেশকে ধ্বংস করতে চায়; তাদের প্রতিহত করতে হবে।

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে ভাবেনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিষয়টি অন্য কোনো সরকার চিন্তাও করেনি। কিন্তু বর্তমান সরকার করেছে। তথ্যপ্রযুক্তির সব সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে।

এ সময়, নেতিবাচক দিক পরিহার করে মোবাইলের ইতিবাচক দিক ব্যবহার করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, উন্নত দেশ হবে বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit