রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের চেতনায় সেবাদানে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (১১ ফেব্রুয়ারি) বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। দিবসটিকে (রোববার, ১২ ফেব্রুয়ারি) সামনে রেখে বাহিনীর সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, ‌‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও জনসম্পৃক্ত বাহিনী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সব প্রয়োজনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

বাণীতে তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগকারী বীর আনসার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আবদুল হামিদ বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এবং প্রকল্পগুলোতে নিরাপত্তা বিধানে এ বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় এ বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারীদেরকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কাজ করছে।’তিনি আশা করেন, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এ মূলমন্ত্রে দীক্ষিত বাহিনীর সব সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের উন্নতি, অগ্রগতি ও জননিরাপত্তায় আত্মনিয়োগ করবে। রাষ্ট্রপতি বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit