বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

ভারতে অভিষেকে অস্ট্রেলিয়ান তরুণের রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে নাগপুর টেস্টে অভিষেকে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার টড মার্ফি।

অভিষেক টেস্টে ঘূর্ণিজাদুতে ভারতের ৫ তারকা ব্যাটসম্যানকে আউট করেন মার্ফি। প্রথম ইনিংসেই ব্রেট লি, প্যাট কামিন্সদের রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার এই অফস্পিনার। 

বৃহস্পতিবার প্রথম দিনেই উইকেট পেয়েছেন মার্ফি। লোকেশ রাহুলকে কট এন্ড বোল্ড করেন তিনি। 

শুক্রবার দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির পর  শ্রীকর ভরতকে এলবিডব্লিউ আউট করে সাজঘর ফিরিয়ে কীর্তি গড়েন মার্ফি। 

অস্ট্রেলিয়ার ৩৫তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার। অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে ব্রেট লি ও প্যাট কামিন্সেরও। 

নাগপুর টেস্টের প্রথম ইনিংসে রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার (১২০) সেঞ্চুরি আর রবিচন্দ্রন অশ্বিন ও আকসার প্যাটেলের অনবদ্য ৬৬ ও ৫২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ করে ৭ উইকেটে ৩২১ রান। 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit