বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই সংস্কার হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ নামে দুটি বই সংস্কারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের দুটি করে বই রয়েছে। এর এক অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুশীলনী পাঠ’ ও অপর অংশের নাম দেওয়া হয়েছে ‘অনুসন্ধানী পাঠ’। এরমধ্যে ‍দুটি শ্রেণিতেই ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি আর পড়ানো হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। 

বই দুটির কী কী সংশোধনী রয়েছে, তা শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলায় এক উঠান বৈঠকে এ বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন দুটি বই প্রণয়ন করে দেবো। এখন থেকে ওই বই দুটি পড়ানো বন্ধ থাকবে। ওই বিষয়ের (ইতিহাস ও সামাজিক বিজ্ঞান) দুটি করে বই। একটা করে পড়ানো বন্ধ থাকবে। ওটা পড়ার দরকার নাই। বইয়ে ইসলামবিরোধী কিছুই নাই, তারপরও আমরা মানুষের কথা শুনি।’

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit