সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কলেজের অতীত ঐতিহ্য ও গৌরব অক্ষুন্ন এইচএসসিতে শতভাগ পাশ

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২২ এর ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে রাজশাহী কলেজ তার অতীত ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রেখেছে। এ বছর কলেজের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭০ জন। কলেজের পাশের হার শতভাগ। ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অ+ ৪৫৩ জন এবং অ ১৭ জন। বিজ্ঞান শাখার ২৭৬ জনের মধ্যে ২৭৬ জনই অ+, মানবিক শাখায় ১০৪ জনের মধ্যে ৯৯ জন অ+ ও ৫ জন অ, ব্যবসায় শিক্ষা শাখায় ৯০ জনের মধ্যে ৭৮ জন অ+ এবং ১২ জন অ অর্জন করেছে। এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজ প্রশাসন, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকল অংশীজন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। প্রকাশিত ফলাফলে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক সন্তোষ প্রকাশ করে কলেজের সম্মানিত সকল শিক্ষক, সচেতন অভিভাবকবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীকে তাঁদের স্ব স্ব অবস্হান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ সাফল্যের অংশীদার সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ শেষে মানবিক ও সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবককে মিষ্টি মুখ করান এবং শিক্ষার্থীদের আশির্বাদ করেন।। ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার সাহা সঞ্চালনা করেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit