শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

জয়পুরহাটে শীর্ষ সন্ত্রাসী রকি অস্ত্রসহ আটক

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর এলাকায় অভিযান পরিচালনা করে একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। এসময় তার নিকট থেকে ৪টি ওয়ান শুটারগান, ১টি এয়ারগান, ২ রাউন্ড গুলি, ৬টি ডেগার ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।বুধবার (৮ ফেব্রুয়ারী) রাত ১ টার দিকে সদরের পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জাকারিয়া হোসেন রকি (৩৫) জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে। সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, আটকৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহোল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান,আটকৃত জাকারিয়া হোসেন রকি এলাকার একটি আতংকের নাম। তার ভয়ে সবাই চুপ থাকতো। বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র মাদক ও গোলাবারুদসহ আটক করে। তার নামে বিভিন্ন থানায় ০৮ টি মামলা রয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit