শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে পৌর মেয়র এর দায়িত্ব গ্রহণ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র কে সংবর্ধনা প্রদান সহ দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার নানা আয়োজনে পৌরসভার ৭ম পর্যদের দায়িত্ব গ্রহন করেন নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম।

এ উপলক্ষে পৌরসভা চত্বরে নানা কর্মসুচীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে আওয়ালীগ নেতা হারুন পলাশ এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত মেয়র মশিউজ্জামান বাদল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস সহ সকল কাউন্সিলরগন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম বলেন, গত ১২ জানুয়ারী পৌরসভার উপ-নির্বাচনে দুর্গাপুর পৌরবাসী আমাকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। পৌর মেয়র হিসেবে গতকাল শপথ নিয়েছি। আমি আমার নির্বাচনী ইশতেহার মোতাবেক দুর্গাপুর পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করতে সকলের সহযোগীতা চাই। এ জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit