বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

থানার সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক, আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিসি বৈঠক শেষে দুই পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে।  এ সময় মারামারির ছবি তুলতে গিয়ে সাংবাদিকসহ পাঁচজন হামলার শিকার হন।আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত সাংবাদিকের নাম নুর উদ্দিন মুরাদ। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিস বৈঠক করছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিসে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোরেরা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও চার-পাঁচজন আহত হন।

 ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়।  এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিস বৈঠকে আসা উভয় পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা করার  প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit