রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

আত্মঘাতি গোলে মায়োর্কার কাছে হার রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ। তাই দলে ছিলেন না নিয়মিত একাধিক খেলোয়াড়। তাতে যেন অনেকটা খর্বশক্তির দলে পরিণত হয়ে যায় তারা। মায়োর্কার বিপক্ষে শুরুতেই আত্মঘাতী গোল হজম করে বসে। তবে সে গোল শোধ করার সুযোগও ছিল। কিন্তু পেনাল্টি মিসে ম্যাচ শেষে তাদের সঙ্গী হয় হার। প্রতিপক্ষের মাঠে আজ লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। চলতি লা লিগায় ২০ ম্যাচে রিয়ালের তৃতীয় হার এটি। তিনটিই সবশেষ আট ম্যাচের মধ্যে।

চোটে করিম বেনজেমাসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানোর ধাক্কা তো ছিলই সঙ্গে ছিলেন না দলের নিয়মিত গোলকিপারও। ফলে মাঠের লড়াইয়ে রিয়ালের শুরুটা হয় খুব বাজে। ত্রয়োদশ মিনিটে গোলটি খেয়ে বসে সফরকারীরা। বাম দিক থেকে দানি রদ্রিগেসের ক্রসে বক্সে একসঙ্গে লাফিয়ে ওঠেন মুরিহি ও নাচো। বল প্রথমে মায়োর্কা ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে রিয়াল ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ায়।

খেলার ৬০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানতে ব্যর্থ হন মার্কো আসেনসিও। তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মায়োর্কার গোলরক্ষক। তিনি বক্সে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পজেশনে আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না রিয়াল। প্রথমার্ধে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা আটটি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রাতে সেভিয়ার মুখোমুখি হবে। ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মায়োর্কা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit