শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশুলিয়ায় গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় হেযবুত তাওহীদের স্থানীয় সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ । রোববার সকাল ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির আশুলিয়া শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদিকা তাসলিমা ইসলাম। 

এসময় সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ০৩ ফেব্রুয়ারী শুক্রবার আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ, গুজব, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলাকালে গোপালগঞ্জ ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুল মান্নান ও তার ছেলে মানিকের নেতৃত্বে একদল উগ্রবাদী সন্ত্রাসী অতর্কিত লোহার রড, লাঠিসোটা ও রামদা নিয়ে হেযবুত তাওহীদের সদস্যদের উপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ হামলায় হেযবুত তাওহীদের নারী সদস্যসহ ১৩জন আহত হয়। আহতরা হলেন হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার সদস্য আবুল হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন, সুমি আক্তার, লিয়ন ইসলাম, নিজাম মন্ডল, মানিক, জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, নোমান, তরিকুল ইসলাম ও বাদশা। এদের মধ্যে আবুল হোসেন ও কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় হেযবুত তাওহীদের ঢাকা বিভাগীয় জোনাল সভাপতি মোঃ ইউনুস মিয়া বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫ তারিখ ০৩/০২/২৩। অভিযুক্তরা হলো আশুলিয়ার মধ্যে গাজীরচট খন্দকার মসজিদ এলাকার মোঃ আব্দুল মান্নান, মো: মানিক, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সুজনসহ অজ্ঞাতরা। ঘটনার মামলা দায়েরের পর হতে আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন হেযবুত তাওহীদ জন্মলগ্ন থেকে জঙ্গিমনা উগ্র একটি শ্রেণির দ্বারা বারবার আক্রান্ত হয়ে আসছে।

উগ্রবাদী এই শ্রেনিটির উগ্রতা চরম মাত্রায় পৌছেছে। দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছে হেযবুত তাওহীদের সদস্যরা। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য অশনিসংকেত। আশুলিয়ায় হেযবুত তাওহীদ সদস্যদের উপর হামলার নেতৃত্বদানকারী আব্দুল মান্নান ও তার ছেলে মানিকসহ অজ্ঞাত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই সন্ত্রাসী হামলার দ্রুত ও সুষ্ঠু  বিচার না পাওয়া পর্যন্ত হেযবুত তাওহীদ রাজপথ ছাড়বে না। সংবাদ সম্মেলনে হেযবুত তাওহীদের সাভার উপজেলা নারী সম্পাদিকা আবিদা সুলতানা, আশুলিয়া শাখার সদস্য শফিকুল ইসলাম ও দেশের পত্র পত্রিকার রিপোর্টার মো: দাউদুল ইসলাম নয়নসহ হেযবুত তাওহীদের আশুলিয়া শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit