শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রপ্তানি পোশাক চুরির হোতা সাঈদসহ আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : মহাসড়কে রপ্তানিযোগ্য পোশাক চুরির হোতা সাঈদসহ চক্রের চার সদস্যকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় রপ্তানির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, চক্রটি দেড়যুগ ধরে কার্ভাড ভ্যান থেকে শত শত কোটি টাকার তৈরি পোশাক চুরি করে আসছিল।

শুক্রবার রাতে র‌্যাব-৪ পৃথক অভিযানে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে গার্মেন্টস পণ্য চুরির মূলহোতাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মূলহতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দা (৫২), মো ইমারত হোসেন সজল (৩৭), শাহজাহান ওরফে রাসেল ওরফে আরিফ (৩০) ও মো হৃদয় (২৮)। 

এ আগেও ব্রাজিলের ব্রান্ড মিরসার জন্য তৈরি সোয়েটার চুরির মামলায় সাঈদকে গ্রেফতার করা হয়েছিল।  

সাঈদ ২০০৪ সালে কাভার্ডভানে গার্মেন্ট পণ্য পরিবহন শুরু করেন। পরে সে রপ্তানীমুখী গার্মেন্ট পণ্য চুরির সিন্ডিকেট গড়ে তোলে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সম্প্রতি চুরির ঘটনায় গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি করে এক গার্মেন্টস মালিকপক্ষ। পরে চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit