শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অ্যাওয়ার্ড পেলো আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি মেলা ২০২৩ এ অতিথি পাখির রিপোর্টিং কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন।শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এই পাখি মেলা অনুষ্ঠিত হয়। গত বছর ২০২২ সালে এশিয়ান টেলিভিশনে পাখি তথা জীববৈচিত্র সম্পর্কিত  প্রতিবেদন প্রকাশ করায় তাকে তৃতীয় স্থান বেস্ট রিপোর্টিং কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম তিনটি ক্যাটাগরিতে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াকে পুরস্কার প্রদান করেন। মূলত পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে পাখি তথা জীববৈচিত্র সম্পর্কিত প্রকাশিত সংবাদের উপর তিন জনকে কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পাখির উপর বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।বাংলাদেশ বার্ড ক্লাব ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাখি মেলার আয়োজন করেন। পরবর্তীতে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ২০০১ সাল থেকে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit