সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রোনালদোকে পেছনে ফেললেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে আরও একটি অর্জন যোগ হয়েছেন লিওনেল মেসির ক্যারিয়ারে। কাল লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে গোল করে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোলটি ছিল মেসির ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের ৬৯৭তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। এই গোলে তিনি ছাড়িয়ে গেছেন ৬৯৬ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

পিএসজির হয়ে এবারের মৌসুমে মেসির গোল সংখ্যা ১৩টি। ফ্রেঞ্চ লিগে ৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৪টি। এই সংখ্যাটা যে মৌসুম শেষে আরও বাড়বে, সেটা বলাই যায়। তবে রোনালদো আপাতত মেসির সঙ্গে এই জায়গায় লড়ার সুযোগ পাচ্ছেন না। জানুয়ারিতে তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তিনি নিজেই বলেছেন, তার ইউরোপে খেলার কাল শেষ হয়েছে। ২০২৫ পর্যন্ত তার আল নাসরের সঙ্গে চুক্তি।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit